Complete Business Success Masterclass (Start • Sell • Scale)
About Course
আমি মোঃ তারিকুল ইসলাম। আমি একজন উদ্যোক্তা ও ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। নিজের এজেন্সির মাধ্যমে আমি বিভিন্ন ব্যবসায়ীকে তাদের ব্যবসার অনলাইন উপস্থিতি তৈরি, প্রচার ও উন্নয়নের জন্য ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি।
বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে গিয়ে আমি ব্যবসা পরিচালনা, কাস্টমার অর্জন, মার্কেটিং, বিক্রয় এবং ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি, আমি নিজেও অফলাইন ব্যবসা করেছি এবং বর্তমানে অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত আছি। নিজের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে অর্জিত জ্ঞান নতুন উদ্যোক্তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই আমার এই কোর্সটি তৈরি করা।
এই কোর্সে আপনি শিখবেন কীভাবে সঠিক ব্যবসার আইডিয়া ও প্রোডাক্ট নির্বাচন করবেন, হালাল উপায়ে ব্যবসা শুরু করবেন, প্রাথমিক মূলধন বা টাকা সংগ্রহ ও টাকা ম্যানেজমেন্ট করবেন এবং অনলাইন ও অফলাইনে ব্যবসা পরিচালনা, মার্কেটিং ও বিক্রয় বৃদ্ধির কৌশল প্রয়োগ করবেন।
আমার বিশ্বাস, ব্যবসা শুরু করার আগে সঠিক জ্ঞান ও পরিকল্পনা থাকলে অনেক সাধারণ ভুল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো সম্ভব। তাই ব্যবসা শুরু করার পর ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়ার অপেক্ষা না করে, ব্যবসা শুরু করার আগেই ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিজেকে প্রস্তুত করুন।
এই কোর্সের লক্ষ্য শুধু আপনাকে ব্যবসা শুরু করতে শেখানো নয়; বরং হালাল উপায়ে সঠিক পরিকল্পনা, কার্যকর অর্থ ব্যবস্থাপনা এবং উপযুক্ত মার্কেটিং কৌশলের মাধ্যমে নিজের ব্যবসাকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া।
📌 মনে রাখবেন, ব্যবসায় শতভাগ সফলতার নিশ্চয়তা নেই। তবে সঠিক জ্ঞান, বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রস্তুতি আপনাকে আরও সচেতন সিদ্ধান্ত নিতে, সম্ভাব্য ঝুঁকি কমাতে এবং ব্যবসায় এগিয়ে যাওয়ার জন্য শক্ত ভিত্তি তৈরি করতে সাহায্য করবে।
Course Content
Module 01 : বিজনেস মাইন্ডসেট ও হালাল ব্যবসার ভিত্তি
-
-
Class 2. ব্যবসা কী এবং কেন ব্যবসা করবেন?
-
Class 3. সফল উদ্যোক্তার চিন্তাভাবনা ও মানসিক প্রস্তুতি
-
Class 4. হালাল ব্যবসার মূলনীতি ও হালাল-হারাম
-
Class 5. ব্যবসায়িক ঝুঁকি, ব্যর্থতার কারণ ও তার সমাধান
