5.00
(1 Rating)

কমপ্লিট কম্পিউটার প্রশিক্ষণ, এক কোর্সেই কম্পিউটার এক্সপার্ট

Categories: Computer course
Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

আপনি কি অফিসের জরুরি কাজ বা ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন?  অথবা আপনি কি মাইক্রোসফ্ট ওয়ার্ড ও এক্সেল ব্যবহার করতে পারেন, কিন্তু কম্পিউটারের অন্যান্য টেকনিক্যাল দিক সম্পর্কে তেমন জানেন না? যখন কম্পিউটারে সমস্যা হয়, তখন কীভাবে সমাধান করবেন তা বুঝতে পারেন না? সমাধানের জন্য অন্যকে ডাকেন?

চিন্তা নেই! আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স আপনার জন্যই! এই কোর্সটি সম্পন্ন করলে আপনি নিজেই কম্পিউটারের সকল সমস্যা সমাধান করতে পারবেন।

এছাড়াও, যারা একদম কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য এটি একটি আদর্শ কোর্স! এখানে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত কম্পিউটার শেখানো হবে। ফলে আপনি ধাপে ধাপে শেখার মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে কম্পিউটার ব্যবহার করতে সক্ষম হবেন।

আসসালামুআলাইকুম,

আমি মোঃ: তারিকুল ইসলাম, একজন গ্রাফিক্স ডিজাইন মেন্টর এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। কম্পিউটার এবং এর বিভিন্ন প্রোগ্রামের প্রতি আমার ভালোবাসা, প্যাশন, এবং মানুষকে শিখানোর ইচ্ছা থেকেই এই কোর্সটি তৈরি করেছি। এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি তার সবকিছুই আপনাদের শেয়ার করেছি।

আমার লক্ষ্য হলো, এই কোর্সটি শেষ করার পর আপনি কম্পিউটারের বেসিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন সফটওয়্যার ও প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। বাস্তব জীবনে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎ কর্মজীবনকে আরও সহজ ও উন্নত করতে পারেন।

আমি বিশ্বাস করি, মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে যদি আপনি এই কোর্সটি সম্পূর্ণ করেন, ইনশাআল্লাহ আপনি কম্পিউটার বিষয়ে দুর্দান্ত দক্ষতা অর্জন করবেন। এটি শুধু একটি কোর্স নয়, এটি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়ক হবে। 🚀

👉 তাহলে আর দেরি কেন? আজই শিখতে শুরু করুন বদলে দিন আপনার ভবিষ্যৎ!

Show More

What Will You Learn?

  • কম্পিউটার সম্পর্কে যারা কিছুই জানেন না, সেই সব শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। যাতে তারা কম্পিউটার সম্পর্কে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দক্ষতা অর্জন করতে পারে।
  • ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন যাতে করে অফিসের কাজ বা অন্য যে কোন কাজের পাশাপাশি অনলাইনে আয়ের সুযোগ তৈরি করতে পারেন।
  • এই কোর্সটির মাধ্যমে অপারেটিং সিস্টেম, ফাইল ম্যানেজমেন্ট, সফটওয়্যার পরিচিতি এবং সফটওয়্যার ইন্সটল করার নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন।
  • ইন্টারনেট সংযোগ, ওয়েব ব্রাউজারের ব্যবহার এবং উন্নত সফটওয়্যার ব্যবহারের মৌলিক ধারণা পাবেন।
  • উইন্ডোজ সেটআপ করা, সিকিউরিটি এবং রক্ষণাবেক্ষণ করার নিয়মাবলী জানতে পারবেন।
  • হার্ডওয়্যার খুলে আবার সংযোজন করার পদ্ধতি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমস্যা সমাধান করার উপায় জানতে পারবেন।
  • কম্পিউটারের বিভিন্ন সমস্যা নিজেই বুঝতে পারবেন এবং সমাধান করতে পারবেন।

Course Content

সাপোর্ট পেতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে জয়েন করুন

  • ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ লিংক

মডিউল-১ঃ কম্পিউটারের সকল ইকোসিস্টেম জেনে নিন

মডিউল-২ঃ কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারের নির্দেশিকা

মডিউল-৩ঃ কম্পিউটার ও ল্যাপটপ বেসিক সেটিংস নির্দেশিকা

মডিউল-৪ঃ ফোল্ডার তৈরি ও ফাইল অর্গানাইজেশন সিস্টেম

মডিউল-৫ঃ নেট ব্রাউজিং এবং ইন্টারনেট সংযোগ

মডিউল-৬ঃ সফটওয়্যার সংগ্রহ এবং সফটওয়্যারের বিবরণ

মডিউল-৭ঃ কনফিগারেশন অনুযায়ী উইন্ডোজ সেটআপ করার নির্দেশিকা

মডিউল-৮ঃ সঠিকভাবে উইন্ডোজ-7 সেটআপ নির্দেশিকা

মডিউল-৯ঃ সঠিকভাবে উইন্ডোজ-10 সেটআপ নির্দেশিকা

মডিউল-১০ঃ সঠিকভাবে উইন্ডোজ-11 সেটআপ নির্দেশিকা

মডিউল-১১ঃ যেসব সফটওয়্যার আপনার ব্যবহার করা প্রয়োজন

মডিউল-১২ঃ সহজ উপায়ে ইনকাম এবং দ্রুত সফল ফ্রিল্যান্সার হওয়ার উপায়

উইন্ডোজ ড্রাইভার প্যাক এবং অন্যান্য সফটওয়্যার লিংক

Earn a certificate after finishing the course

Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

selected template

Student Ratings & Reviews

5.0
Total 1 Rating
5
1 Rating
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
MA
9 months ago
আমি আগে কম্পিউটার চালাতে পারতাম না, কিন্তু any course BD থেকে কোর্স করার পর ধাপে ধাপে কম্পিউটারের নানা দিক শিখেছি। শিক্ষকেরা খুবই সহযোগিতাপূর্ণ এবং সহজভাবে বোঝান, তাই কোনো বিষয় বুঝতে কষ্ট হয়নি। এখন আমি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে কম্পিউটার ব্যবহার করতে পারি। এই কোর্সটি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। যারা কম্পিউটার সম্পর্কে শিখতে চান, তাদের জন্য any course BD-এর এই কোর্সটি অবশ্যই উপযোগী। ধন্যবাদ এই দারুণ অভিজ্ঞতার জন্য!